কালিয়াকৈরে ইয়ারাসহ আটক ২ অতঃপর আসামী ছেড়ে দেয়া

প্রকাশিত: September 7, 2013 | সময়: 4:12 pm

কালিয়াকৈর প্রতিনিধি ॥ গত ৫ সেপ্টেম্বর রাতে কালিয়াকৈরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্য থেকে ২জনকে চুলাই মদ এবং অপর ২জনকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক ইউপির জানের চালা এলাকার কালিপদের ছেলে বিষু (৩০) এবং একই এলাকার নারায়নের ছেলে শ্রীকান্ত (৩৫) কে ৩০লিটার চুলাই মদ সহ আটক করে মৌচাক ফাঁড়ি পুলিশ।
অপরদিকে উপজেলার কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালী এলাকায় টেম্পুতে তল্লাশী চালিয়ে ২০ পিস ইয়াবাসহ উপজেলার শেওড়াতলী এলাকার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী অজিত কুমার সাহার ছেলে রাজিব চন্দ্র সাহা (৪৪) এবং টেম্পুর চালক উপজেলার কান্দাপাড়া এলাকার নিতাই সরকারের ছেলে গোপাল সরকার (৩৩) কে আটক করে কালিয়াকৈর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক(এএসআই) তোফায়েল আহম্মদ।
এদিকে ২০ পিস ইয়াবাসহ তাদের দু’জনকে আটক করলেও সহকারি উপ-পরিদর্শক(এএসআই) তোফায়েল আহম্মদ থানায় মাত্র ৮ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী অজিত কুমার সাহার রাজিব চন্দ্র সাহাকে মোটা অংকের উৎকুচ নিয়ে ছেড়ে দেয়া হয়। কিন্তু টেম্পু চালক গোপালকে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন।
এ বিষয়ে সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) তোফায়েল আহম্মদ এর কাছে জানতে চাইলে ২০ পিস ইয়াবা উদ্ধারের কথা অস্বীকার করে বলেন মাত্র ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান। অপরদিকে মোটা অংকের উৎকুচ নিয়ে আসামী ছেড়ে দেয়া হয়েছে বিষয়টি তিনি জানেন না বলে জানান। তবে থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) নজরুল ইসলাম জানান, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, রাজীব চন্দ্র সাহা এর সাথে জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।