স্পোর্টস ডেস্ক ॥
দুই টেস্টের সিরিজ খেলতে আগস্টের ১৮ তারিখ বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সেটা আরো প্রায় এক মাস পর। ইতিমধ্যে এই সিরিজকে কেন্দ্র করে শুরু হয়েছে বাংলাদেশের ক্যাম্প। এদিকে আজ অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার (১৫ই জুলাই) অনুশীলন ক্যাম্পে ইনজুরিতে পড়েন সাকিব। জানা গেছে, বাম পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। প্রাথমিকভাবে ইনজুরি কতোটা ভয়াবহ তা জানা যায় নি। রাখা হয়েছে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে।
বাংলাদেশের চলতি ক্যাম্প চলবে আরো তিন সপ্তাহ। এরপর অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে টাইগাররা।

