আন্তর্জাতিক ডেস্ক ॥
ভেনিজুয়েলায় আগামী ৩০ জুলাই সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রতীকি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এ প্রতীকি নির্বাচনে অনেকে ভোট দিচ্ছেন। মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ভোটারদের লাইনে দাঁড়ানো ৬১ বছরের এক নার্স জিয়েমার সোলেদাদ স্কটকে গুলি করে হত্যা করেছে। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
বিরোধীদল এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিযোগ করেছে যে ‘প্যারামিলিটারি’ গ্যাংএর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে গুলির পর অনেকে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। নিকটে একটি চার্চে অনেকে আশ্রয় নেন।
ভেনিজুয়েলায় গত এপ্রিল থেকে রাজনৈতিক গোলযোগে অন্তত ১’শ মানুষ নিহত হয়েছে। আমাদের সময়.কম

