বিপিএলের নতুন আইকন মুস্তাফিজ

প্রকাশিত: July 19, 2017 | সময়: 10:45 am

স্পোর্টস ডেস্ক ॥

নভেম্বর থেকে বসতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে (বিপিএল) নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে যাচ্ছে সিলেট। যার ফলে প্রতিযোগিতায় বাড়তে যাচ্ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা, প্রতিযোগিদের সংখ্যা বাড়ার ফলে একইসাথে বাড়ানো হচ্ছে আইকন ক্রিকেটারদের তালিকাও।

তবে আইকন ক্রিকেটারদের তালিকায় নতুন সংযোজন কে হচ্ছে তা এখনো নিশ্চিত নয়। কোন কিছু চূড়ান্ত না হলেও, বিপিএল পাড়ায় সরব হয়েছে বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান মুস্তাফিজুর রহমানের নতুন আইকন হওয়ার গুঞ্জন!

সর্বশেষ আসরে ইঞ্জুরির জন্য উস্তাফিজ খেলতে না পারলেও এর আগের আসরে অর্থাৎ, বিপিএল ২০১৫ আসরে কাটার-মাস্টার খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এবার যদি শেষ পর্যন্ত আইকন ক্রিকেটারের তালিকায় তাঁর নাম মিলে তবে দল পরিবর্তন করতে হবে বাঁহাতি এ পেসারকে।