চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত: July 19, 2017 | সময়: 10:55 am

বাংলাভূমি ডেস্ক ॥

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফেনীর সোনাগাজীর জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল, ১৫ রাউন্ড গুলি ও ৭ রাউন্ড খালী কার্তুজ উদ্ধার করা হয়েছে।