মানবসেতুতে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল

প্রকাশিত: July 19, 2017 | সময়: 12:31 pm

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের হাইমচরে একটি স্কুলে মানবসেতু তৈরি করে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন বাতিল করে আদেশ দেন।