বাংলাভূমি ডেস্ক ॥
বিদ্যুতের প্রিপেইড কার্ড বিক্রয় কেন্দ্রের সংখ্যা কম থাকায় রয়েছে গ্রাহক ভোগান্তির অভিযোগ। এ ভোগান্তি কমাতে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে প্রিপেইড কার্ড বিক্রয় কেন্দ্রগুলো।
পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিদ্যুৎ সচিব আহমদ কাইকাউস।
স্বাভাবিকভাবে সরকারি কর্মদিবসে প্রিপেইড কার্ডের বিক্রয় কেন্দ্র সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকে।এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে বিক্রয় কেন্দ্র বন্ধ থাকার কারণেও সমস্যায় পড়ছিলেন গ্রাহক। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্র-শনিবারেও প্রিপেইড কার্ডের বিক্রয় কেন্দ্র খোলা রাখার ঘোষনা দেয় বিদ্যুৎ সচিব।
বিদ্যুৎ সচিব আহমদ কাইকাউস জানান- শিগগিরই অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমেও বিল পরিশোধ করা যাবে। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

