গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: July 25, 2017 | সময়: 2:38 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে।
গতকাল (২৪ জুলাই) সকালে জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক জামিল আহমেদ।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন ভূঁইয়া, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, মৎস্যচাষী জৈনদ্দীন মেম্বার, মৎস্যজীবি তরুণ কুমার দাস প্রমুখ।


অনুষ্ঠানে সফল তিন মৎস্য খামারীকে পুরস্কার প্রদান করেন। এরা হলেন- একক পাঙ্গাস চাষে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের বারইপাড়া এলাকার মরহুম কায়েস উদ্দিনের পুত্র আবুল কালাম আজাদ, কার্প জাতিয় মাছ চাষে কালীগঞ্জ উপজেলার নাগরীর ধনুন এলাকার আঃ হাই মোল্লার পুত্র মোঃ ইকবাল মাহমুদ ও কার্প-পাঙ্গাস মাছ চাষে শ্রীপুর উপজেলার ভিটিপাড়া এলাকার মরহুম খালেক কাইয়ার পুত্র মোঃ মোশারফ হোসেন।