স্পোর্টস ডেস্ক ॥
নতুন মৌসুম সামনে রেখে জালাতান ইবরাহিমোভিচের সঙ্গে চুক্তি নবায়ন করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সুইডিশ এ স্ট্রাইকারের আগামী মৌসুমে ম্যানইউতে থাকা অনিশ্চিত। তবে এখনো তাকে ‘লিডার’ মনে করেন পল পগবা। গত মৌসুমের শেষ দিকে ইনজুরিতে পড়েন ইবরা। পুরোপুরি সুস্থ হতে বেশ সময় লেগে যাবে তার। আগামী মৌসুমের শুরুর দিকে মাঠে নামতে পারবেন না তিনি। এজন্য তারসঙ্গে চুক্তি নবায়ন করেনি ম্যানইউ। যদিও ইতিমধ্যে কোচ হোসে মরিনহোর তার সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন। ইবরা এখনো রয়েছেন ম্যানইউতে। সুস্থতা ফিরে যাওয়ার জন্য ক্লাবটির ট্রেনিং কমপ্লেক্সে ব্যবহার করছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড এখন প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে। সেখানে এক সাক্ষাৎকার দিলেন ক্লাবটির তারকা খেলোয়াড় পল পগবা। ইররা দলে না থাকলে এখনো তাকে ‘লিডার’ বলে মনে করেন পগবা। বলেন, ‘অবশ্যই জøাতান একজন লিডার (নেতা)। তিনি সবসময় বড় নেতা। আর তিনি এখনো আমাদের নেতা। কারণ, তিনি এখনো আমাদের সঙ্গে আছেন। তিনি না খেললেও মাঠের বাইরে তিনি আমাদের নেতা।’ ইবরাহিমোভিচ ও পগবা- দু’জনই গত মৌসুমে ম্যানইউতে যোগ দেন। বার্সেলোনা, এসি মিলান ও পিএসজির সাবেক খেলোয়াড় ইবরা গত মৌসুমে ম্যানইউর হয়ে করেন ৪৬ ম্যাচে ২৮ গোল। আর ফরাসি মিডফিল্ডার পল পগবা ৫১ ম্যাচে করেন ৯ গোল। গত মৌসুমে তারা জেতেন কমিউনিটি শিল্ড, লীগ কাপ ও ইউরোপা লীগের শিরোপা। ২৪ বছর বয়সী পগবা ম্যানইউতে নতুন নেতা হতে চান বলে জানালেন। বলেন, ‘আমি এখানে মাত্র এক মৌসুম খেলেছি। আমি এখানকার নেতা হতে পারবো বলে আশা করি। তবে এটাই আমার উদ্দেশ্য নয়।’

