শাহজালাল থেকে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: August 6, 2017 | সময়: 11:53 am

স্টাফ রিপোর্টার ॥

হযরত শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি স্বর্ণ উদ্ধার করছে ঢাকা কাস্টম হাউস। রবিবার (৬ আগস্ট) সকালে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির।

সহকারী কমিশনার বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৪ ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি স্বর্ণবার উদ্ধার। যার ওজন ৬ কেজি। এর আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এর আগে শনিবার রাতে ২৫ কেজি সোনাসহ মো. জামিল আক্তার নামে এক যাত্রীকে আটক করা হয়।