অপু উকিলের বিরুদ্ধে মানহানির মামলা

প্রকাশিত: August 8, 2017 | সময়: 1:33 pm

বাংলাভূমি ডেস্ক ॥
খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় মানহানির অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে, ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আইনজীবী জিল্লুর রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আইনবিষয়ক সম্পাদক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। -তথ্যসূত্র : এনটিভি