স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে বিমানবন্দরের মূলভবনের ৩য় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

