স্টাফ রিপোর্টার ॥
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কবলে দুই দিনে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার ১৯ জনের মৃত্যু হয়। সোমবার ১৮ জনের মৃত্যু নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে দিনাজপুরে পাঁচজন, কুড়িগ্রামে সাতজন, লালমনিরহাটে তিনজন ও নীলফামারীতে তিনজনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে মৃতের সংখ্যা ১২ জনে।
এদিকে, দিনাজপুরে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এর আগে রোববার মারা যায় ১৩ জন। লালমনিরহাট ভেলাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নীলফামারীরতে তিনজন।

