বঙ্গবন্ধু হত্যার তদন্তে দুর্বলতা ছিল : প্রধান বিচারপতি

প্রকাশিত: August 15, 2017 | সময়: 11:45 am

স্টাফ রিপোর্টার ॥

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘব বোয়ালরা জড়িত থাকলেও তদন্তে দুর্বলতার কারণে তাদের বিচারের আওতায় আনা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন