জাতীয় শোক দিবসে বরুদায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: August 16, 2017 | সময়: 11:00 am

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের সর্বত্র জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরে ২৮নং ওয়ার্ডের বরুদা এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বরুদা এলাকাবাসীর উদ্যোগে বিশিষ্ঠ সমাজ সেবক মমতাজ উদ্দিন পাঠানে সভাপতিত্বে এবং গাজীপুর মহানগরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল কবির রিজভীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রারেখন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাদী শামিম, বিএমএ ও স্বাচিপ’র সভাপতি ডাঃ আমির হোসেন রাহাত, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. আমানত হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিব কুমার মল্লিক বাবু, গাজীপুর বার’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন, গাজীপুর বার’র এজিপি অ্যাড. মীর মোঃ লুৎফর রহমান আলম প্রমুখ।
আলোচনা ও মিলাদ মাহফিলের পর গণভোজের আয়োজন করা হয়।