বিভিন্ন জেলায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযানে গ্রেফতার ৩৬১

প্রকাশিত: August 19, 2017 | সময়: 12:30 pm

বাংলাভূমি ডেস্ক ॥
দেশের বিভিন্ন জেলায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা ব্যাপী এই বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলা থেকে ১শ ৩৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এছাড়া যশোর থেকে ৭৬ জন, নওগাঁ থেকে ৫২ জন, নড়াইল থেকে ৪২ জন, ঠাকুরগাঁও থেকে ২৬ জন, লালমনিরহাট থেকে ১৭ জন এবং চাঁদপুর থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।-তথ্যসূত্র : সময় টিভি