বার্সেলোনা হামলা: আহতদের দেখতে স্পেন যাচ্ছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: August 19, 2017 | সময়: 12:41 pm

আন্তর্জাতিক ডেস্ক ॥
বৃহস্পতিবার রাতে স্পেনের বারর্সেলনা শহরে আইএসে’র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে বলে জানিয়েছে স্পেনের পররাষ্ট্রামন্ত্রণালয়।

এ হামলায় বিভিন্ন দেশের অন্তত শতাধিক আহত হয়েছে, যার মধ্যে ফ্রান্সের ২৬ জন নাগরিক রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন এফ লোডিয়ান। আহতদের মধ্যে ১১ অবস্থা আশংকাজনক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি অচিরেই আহতদের খোঁজখবর নেয়ার জন্য বার্সেলোনায় যাব।

তিনি আরো বলেন, আমাদের একটি স্বাস্থ্যবোর্ডও বার্সেলোনার ক্ষতিগ্রস্থদের সহায়তা করার জন্য সেখানে যাবে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, হামলার পরপরই তারা একটি ক্রাইসিস সেল গঠন করে। এই সেল তিন হাজার দুইশো মানুষের মুঠোফোন রেকর্ড করে।

গত বৃহস্পতিবার বার্সেলোনায় পৃথক দুটি সন্ত্রাসী হামলা হয়। প্রথম হামলায়  ১২ নিহত হয়, আহত হয় ৮০। দ্বিতীয় হামলায় হামলাকারীসহ দুই পুলিশ নিহত হয়, আহত হয় ৬ জন। দুই হামলায় মোট ১৪ নিহত হয়, এবং শতাধিক আহত হয়।

হামলার দায় আইএস স্বীকার করেছে। তবে হামলার প্রেক্ষাপট নিয়ে অস্পষ্টতা রয়েছে। পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করার পরও হামলা কীভাবে হলো।

অন্যদিকে শনিবার স্পেনের শহর ক্যামবেরেলস -এ নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে ৫ সশস্ত্র জঙ্গি নিহত হয়।

তুরস্ক ভিত্তিক ইয়েনি সাফাক।