রাজধানীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশিত: August 22, 2017 | সময়: 10:36 am

স্টাফ রিপোর্টার  ॥

রাজধানী সাভারে বজ্রপাতে দুজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে কাতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন মো. সোহাগ (২৩) ও আবুল হোসেন (২৫)। আহত ব্যক্তিরা হলেন সাইফুল, ভানু ও রনি। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। লাশ হাসপাতালে রয়েছে বলে জানান আমজাদুল হক।