প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

প্রকাশিত: August 22, 2017 | সময়: 3:46 pm

বাংলাভূমি ডেস্ক ॥

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আগামী ২৪ আগস্টের মধ্যে ষোড়শ সংশোধনীর রায় বাতিলের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সংগঠনের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামীপন্থি আইনজীবীরা বক্তব্য রাখেন।

সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, প্রধান বিচারপতি পাকিস্তানের কথা বলে শপথ ভঙ্গ করেছেন। প্রধান বিচারপতির এ পদে থাকারনৈতিক অধিকার নেই। আগামী বৃহস্পতিবারের মধ্যে ষোড়শ সংশোধনীর বিষয়ে দেয়া রায় বাতিল করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাপস।

এসময় আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, মুনসুরুল হক চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন এমপি, মোমমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সানজিদা খানম এমপি, আওয়ামী পন্থি আইনজীবী নেতা আজহার উল্লাহ ভুইয়া ও রবিউল আলম বুদু।

বিডি২৪লাইভ