অনন্ত যৌবনের খোঁজে

প্রকাশিত: September 12, 2013 | সময়: 3:57 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তারুণ্যকে স্থায়িত্ব দেওয়ার বিষয়টি এত দিন কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনিতেই সম্ভব ছিল। কিন্তু বাস্তবেও অনন্ত যৌবন অর্জনের লক্ষ্যে গবেষকেরা কাজ করে চলেছেন। এ ক্ষেত্রে মানুষের স্টেম সেল ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যাবে বলে মার্কিন বিজ্ঞানী লি সিলভার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর দাবি, আগামী শতকে জিন প্রকৌশলবিদ্যায় ব্যাপক অগ্রগতি হবে।

ফলে তখনকার শিশুরা হবে প্রয়োজন অনুযায়ী শক্তিশালী, রোগ প্রতিরোধক্ষম, আকর্ষণীয় ও বুদ্ধিমত্তায় (আইকিউ) পরিপূর্ণ। তবে অতি বিত্তশালী ব্যক্তিরাই এ ধরনের সুবিধা নিতে সমর্থ হবেন। আর চিরস্থায়ী যৌবন অর্জন সম্ভব না হলেও তারুণ্যকে যথেষ্ট পরিমাণ দীর্ঘায়িত করা যাবে। এ জন্য ব্যক্তির ত্বক থেকে সংগৃহীত বিশেষ টিস্যু (আইপিএস) সংরক্ষণ করা হবে। টেলিগ্রাফ।