স্টাফ রিপোর্টার ॥
সুন্দরবনের আশেপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্প-কারখানা রয়েছে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সেখানে নতুন করে শিল্প-কারখান অনুমোদনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ সংক্রান্ত রুলের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. জাকির হোসেন। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সুন্দরবনের আশেপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্প-কারখানা রয়েছে তা ছয় মাসের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

