ওয়ার্নারকে ফেরালেন সাকিব

প্রকাশিত: August 30, 2017 | সময়: 11:10 am

স্পোর্টস ডেস্ক ॥

চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। তবে এরপর আর খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন না অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি এই তারকা। আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত বহাল থাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান। জয়ের জন্য প্রয়োজন আর ১০৬ রানের। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন হ্যান্ডসকম। স্মিথ ৩৩ রান নিয়ে ব্যাট করছেন।