ওয়ার্নারের পর স্মিথকেও ফেরালেন সাকিব

প্রকাশিত: August 30, 2017 | সময়: 11:32 am

স্পোর্টস ডেস্ক ॥

ওয়ার্নারের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে টিকতে পারলেন না অজি অধিনায়ক স্মিথও। সাকিবের বলে মুশফিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন এই ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭১ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৯৪ রানের। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন ম্যাক্সওয়েল। হ্যান্ডসকম ৯ রান নিয়ে ব্যাট করছেন।