মাধবদীতে বাস খাদে পড়ে নিহত ৪

প্রকাশিত: September 6, 2017 | সময়: 11:05 am

নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর মাধবদীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাধবদী উপজেলার ঢাকা-নরসিংদী মহাসড়কের কান্দাইলে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মাধবদী হাসপাতাল ও নরসিংদী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।