জঙ্গি আস্তানা থেকে শক্তিশালী বোমা উদ্ধার

প্রকাশিত: September 7, 2017 | সময়: 1:45 pm

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে ১০টি শক্তিশালী বোমা ও বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনটিতে তল্লাশি শুরু করে।

পরে পঞ্চম তলার একটি রুম থেকে কার্টনে ভরা অবস্থায় ১০টি বোমা উদ্ধার করে তারা। ভেতরে আরও বিস্ফোরক থাকতে পারে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান। ভবনটিকে পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে সময় লাগবে বলেও জানান তিনি।

এর আগে গতকালও মিরপুরের মাজার রোডের বাসাটির একটি রুম থেকে কাগজে মোড়ানো অবস্থায় বেশ কয়েকটি আইইডি উদ্ধার করে র‌্যাব।