স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুরা

প্রকাশিত: September 8, 2017 | সময়: 9:47 am

বাংলাভূমি ডেস্ক ॥
বার্মার সেনাবাহিনীর নির্মম নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রিত লাখ লাখ রোহিঙ্গার দশ হাজারেরও বেশি শিশু চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে । ক্রমশ: এ সংখ্যা বেড়েই চলছে । অনাহারে-অর্ধাহারে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজেছে এবং রোদে পুড়েছে শিশুরা । ক্ষুধার্ত মা শিশুকে বুকের দুধ দিতে না পারায় হাড্ডিসার অবস্থা রোহিঙ্গা শিশুদের ।

সীমান্ত ঘুরে আরাকান টিভি প্রতিনিধি জানিয়েছেন, শত শত শিশুর জ্বরে পুড়ছে গা । কিন্তু কোলে নিয়ে বসে থাকা ছাড়া করার কিছু নেই মায়ের । তাছাড়া পানিবাহিত রোগ ডায়রিয়া, আমাশয়, নিমোনিয়ার পাদুর্ভাব ছড়িয়ে পড়ছে সবখানে । সর্দি, কাশি সহ বিভিন্ন ধরণের চর্মরোগেও আক্রান্ত শিশুরা । বাড়ছে শিশু মৃত্যুর হার ।

গত ২ সপ্তাহে অভূক্ত থেকে অসুস্থ্য হয়ে মারা গেছে আনুমানিক ১৫০ শিশু । প্রসূতি মাও মারাগেছে দুই একজন । অনেক গর্ভবতী নারী সীমান্তের দূর্গম পথ পাড়ি দিতে গিয়ে অসময়ে সন্তান প্রসব করেছেন ।

এদিকে নতুন আশ্রিত রোহিঙ্গাদের ঠিকমত চিকিৎসা করার কোন সুযোগ নেই । কুতুপালং এমএসএফ হাসপাতালের স্বাস্থ্য সেবা প্রয়োজনের তুলনায় অপ্রতুল । খাদ্য সংকটাপন্ন অবস্থা মোকাবেলা করার পাশাপাশি চিকিৎসা সেবার উপর জোর দেয়া প্রয়োজন এনজিওগুলোর ।

শরণার্থী শিবিরের এনজিও কর্মীরা জানিয়েছেন, তাদের জনবলের বীপরীতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাস্থ্য সেবা দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যারা শরণার্থী শিবিরের কাছাকাছি অবস্থান করছে তারা দেরিতে হলেও চিকিৎসা পাচ্ছে । কিন্তু যারা সীমান্তবর্তী গ্রামে এবং জিরো পয়েন্টে অবস্থান করছে বিনা চিকিৎসায় চরম স্বাস্থ্যহানী হচ্ছে তাদের ।

রোহিঙ্গারা জানান, ত্রাণ বিতরকারী প্রতিষ্ঠানগুলো ত্রাণ দেয়ার পাশাপাশি যদি ভাম্যমাণ মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেয় তবে অসুস্থ রোহিঙ্গাদের উপকার হবে ।

সূত্র : আরাকানটিভি