রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার কোন সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রকাশিত: September 8, 2017 | সময়: 11:42 am

বাংলাভূমি ডেস্ক ॥
রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার কেন সুযোগ নেই।শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দেয়ার ব্যাপারে আবারো পরিষ্কার বলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা জানান তিনি ।

সরকারি হিসেবে বলছে, ১৯৭৮ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা শরণার্থীরা। গত কয়েক বছরে এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার পর দুই লাখের বেশি রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসা তুরস্কের ফার্স্টলেডি এমিন এরদোয়াঁ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন। এরপরপরই গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শরণার্থী প্রসঙ্গে দেশের অবস্থান তুলে ধরেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক বিভিন্ন বিষয়েও কথা বলেন শেখ হাসিনা। জানান, সরকারের প্রস্তুতি থাকায় বন্যার ভয়াবহতা থেকে দেশ রক্ষা পেয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্যের জবাবও দেন তিনি। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি