‘রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ’

প্রকাশিত: September 8, 2017 | সময়: 11:44 am

স্টাফ রিপোর্টার ॥

রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমারের রাখানেই রোহিঙ্গা হত্যা, নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়ার পাশাপাশি সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করারও আহ্বান জানিয়েছেন তিনি।

মানববন্ধনে মির্জা ফখরুলসহ দলটির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। এসময় তারা সরকারের জনপ্রতিনিধিত্ব না থাকার কারণে মিয়ানমারের বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারছে না বলেও দাবি করেন।