বিনোদন ডেস্ক ॥
বৃটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তামিল ও বলিউড ছবির অন্যতম হট এই অভিনেত্রী আপাতত ব্যস্ত তার পরবর্তী ছবি ‘২.০’-এর শুটিংয়ে। এই ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাকে। এটি মূলত কল্পবিজ্ঞানের গল্প। তবে শুটিংয়ের ফাঁকে অবসর সময়ের বেশ কিছু ছবি অভিনেত্রী আপলোড করেছেন ইনস্টাগ্রামে। আর সম্প্রতি পোস্ট করা তার একটি ছবিই ক্রমশ উত্তাপ বাড়াচ্ছে সোশ্যাল সাইটে। বলতে গেলে এক ছবিতেই বাজিমাত করেছেন তিনি। হলুদ রঙের বিকিনিতে মোহনীয় অ্যামির সেই ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে অনলাইনে। তবে শুধু নিজের ছবিই নয়, শুটিং লোকেশনের ছবি দেখে যে কারুরই ঘুরতে যেতে ইচ্ছে করবে। দক্ষিণ ভারতের এক গ্রামে চলছে শুটিং। সেখানে একটি বাছুরকে আদরের ছবিও পোস্ট করেন তিনি ইনস্টাগ্রামে। এদিকে কিছুদিন আগেই আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন অ্যামি। কখনও আমেরিকা তো কখনও কর্নাটকে ছুটি কাটিয়েছেন তিনি। সেই ছবিগুলো একে একে পোস্ট করছেন এই অভিনেত্রী। ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’র মতো বেশ কয়েকটা ছবিতে দর্শকদের মন জয় করেছেন অ্যামি। এবার দেখার অপেক্ষা রজনীকান্তের মতো সুপারস্টারের বিপরীতে কতটা সফল হন অ্যামি।

