অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

প্রকাশিত: September 10, 2017 | সময়: 1:12 pm

স্পোর্টস ডেস্ক ॥
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিল ইংল্যান্ড। তৃতীয় টেস্টে দুই দিন বাকি থাকতে ইংল্যান্ড জিতল ৯ উইকেটে। প্রথম টেস্টে জেতার পর দ্বিতীয় টেস্টে হেরেছিল তারা।
তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ড দলের জয় নিশ্চিত করেন অ্যান্ডারসন। ৭১ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৭ রানে। ১০৭ রানের লক্ষ্য নিয়ে নেমে ইংল্যান্ড কুকের (১৭) উইকেটে হারিয়ে জিতে যায়। স্টোনম্যান (৪০), ওয়েস্টলি (৪৪) অপরাজিত থেকে জেতান।

আগের দিন ৩ উইকেটে ৯৩ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তারপরের ৭টা উইকেটের মধ্যে ৫টা অ্যান্ডারসনের। এই ইনিংসে ৪২ রানে ৭ উইকেট অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিং। সাই হোপ (৬২) ছাড়া কেউ ভাল রান পাননি। অ্যান্ডারসনের ৭ উইকেট ছাড়াও ব্রড ২ উইকেট নেন।