বিএনপির সঙ্গে কনজারভেটিভ পার্টির বৈঠক বিকেলে

প্রকাশিত: September 18, 2017 | সময়: 10:43 am

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশে সফররত বৃটেনের কনজারভেটিভ পার্টির একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানা যায়নি।