আড়াই মাসেও ব্রক্ষপুত্র নদে পাওয়া লাশের পরিচয় মিলেনি

প্রকাশিত: October 13, 2017 | সময়: 6:29 pm

আক্রাম হোসেন রিপন ॥
গাজীপুর: প্রায় আড়াই মাসেও কাপাসিয়ায় ব্রক্ষপুত্র নদ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি।
গত ২৩ জুলাই বিকালে কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়নের ধানদিয়া এলাকার হাজী জালাল উদ্দিনের ইট ভাটার পাশে ব্রক্ষপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করে কাপাসিয়া থানা পুলিশ।
ওই দিনই লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। লাশের পরিচয় না পাওয়ায় এবং লাশ কেউ নিতে না আসায় তার লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে দাফন করা হয়েছে। কিন্তু গত প্রায় আড়াই মাসেও তার কোন পরিচয় মিলেনি। এ পর্যন্ত কোন আত্মীয়ের সন্ধান মেলেনি।
এ ব্যাপারে কাপাসিয়া থানার এসআই নিতাই চন্দ্র দাস জানায়, এলাকাবাসী একটি লাশ পানিতে ভাসতে দেখে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয় তার পরনে কালো রঙে চেক শার্ট ও গায়ে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে লাশটি পাওয়ার ৩/৪ দিন তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেয়। মামলার তদন্ত চলছে।
এ বিষয়ে কেউ তথ্য জানাতে চাইলে বা লাশের পরিচয় দিতে চাইলে এসআই নিতাই চন্দ্র দাসের মোবাইল (০১৭৭৯১২২৭৯৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।