সমাজ কল্যাণ সচিবকে হাইকোর্টে তলব

প্রকাশিত: October 15, 2017 | সময়: 4:36 pm

স্টাফ রিপোর্টার ॥

২০১৩ সালে প্রণীত শিশু আইনের অস্পষ্টতা দূরীকরণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করায় সমাজ কল্যাণ সচিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৯ অক্টোবর তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।