ট্রাকচাপায় গাজীপুরে পথচারী নিহত, চালক আটক

প্রকাশিত: October 31, 2017 | সময়: 3:01 pm

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় এক পথচারীর নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

মাওনা হাইওয়ে থানার এসআই হুমায়ুন আহমেদ বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহগামী ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার এলাকায় সৈয়দ আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত সৈয়দ আলী (৬০) ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। স্থানীয়রা ধাওয়া করে ট্রাকসহ চালককে ধরে পুলিশে দিয়েছে বলে জানান এসআই হুমায়ুন।

আটক কালাম (২৪) গাজীপুর সদর উপজেলার সাপমারা গ্রামের জালাল সিকদারের ছেলে বলেও তিনি জানান।