বুধবার মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক খালেদার

প্রকাশিত: November 8, 2017 | সময়: 10:23 am

স্টাফ রিপোর্টার ॥

সফররত মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধি দল বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বেগম জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বেগম খালেদা জিয়া সফররত যুক্তরাষ্ট্র ও কানাডার সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সোমবার (৬ নভেম্বর) বৈঠক করেন।