যারা রাস্তা দখল করে সমাবেশ করে তারা ক্ষমতায় গেলে দেশ অচল করে দেবে : কাদের

প্রকাশিত: November 12, 2017 | সময়: 1:19 pm

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সমাবেশকে উদ্দেশ্য করে বলেছেন, যারা রাস্তা দখল করে সমাবেশ করে তারা ক্ষমতায় গেলে দেশ অচল করে দেবে। রোববার সকালে তিনি একথা বলেন।