বিপিএলে মাইলফলক স্পর্শ করলেন ইমরুল

প্রকাশিত: November 19, 2017 | সময়: 12:47 pm

স্পোর্টস ডেস্ক ॥

বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ইমরুলের প্রয়োজন ছিল ১৬ রান। রংপুরের বিপক্ষে নাজমুল ইসলাম অপুর করা অষ্টম ওভারের প্রথম বলে চার মেরে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিপিএলে হাজারি রানের ক্লাবে নিজের নাম লেখান বাঁহাতি এই ব্যাটসম্যান।

তার আগে এই কীর্তি আছে ৫ জনের। তারা হলেন, মুশফিকুর রহীম (১২৩৭), মাহমুদুল্লাহ রিয়াদ (১২২১), সাকিব আল হাসান (১০৪৪), তামিম ইকবাল (১০৫১), এনামুল হক বিজয় (১০২৪)। এ কীর্তি গড়তে মাত্র ৪৫ ম্যাচ খেলেন ইমরুল।

এদিকে হাজার রানের ক্লাবে নিজের নাম লেখাতে অপেক্ষায় রয়েছেন সাব্বির রহমান। হাজারি ক্লাবে নাম লেখাতে আর মাত্র ২৭ রান দরকার এ হার্ডহিটারের। সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনও খুব একটা পিছিয়ে নেই। ৫৪ ম্যাচে ৯৬৮ রান করেছেন নাসির।