ডর্টমুন্ডের হোঁচটের দিন আর্সেনালের জয়

প্রকাশিত: September 20, 2013 | সময়: 1:19 am

স্পোর্টস ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান রানার আপ বরুশিয়া ডর্টমুন্ড এবারের মওসুমটা শুরু করেছে হার দিয়ে। বুধবার তারা ২-১ গোলে হেরেছে নাপোলির কাছে। তবে শেষ মুহূর্তে ৮৭ মিনিটে তাদের যে সান্তনার গোলটি এসেছে তা হয়েছে প্রতিপক্ষের কল্যাণে। নাপোলি খোলোয়াড় হুয়ান কামিলো নিজেদের জালে বল জড়িয়ে প্রতিপক্ষকে গোল উপহার দেন। তবে তার আগেই নিজেদের মাঠে প্রায় জয় নিশ্চিত করে ফেলে নাপোলি। এই মওসুমে যোগ দেয়া আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জারো হিগুয়েন ২৯ মিনিটে নাপোলিকে এগিয়ে দেন। আর দলের দ্বিতীয় গোলটি ৬৯ মিনিটে করেন লরেনজো ইনসিগনে।
‘এ’ গ্রুপের অপর খেলায় ইংলি ক্লাব আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে মার্সেইলেকে।