ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত: September 21, 2013 | সময়: 4:04 am

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ টানা দুদিনের হরতালের যানবাহনের চাপ বেড়ে যওয়ায় সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে দেখা দিয়েছে যানজট।

হাইওয়ে পুরিশ জানায়, সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট ও চট্টগ্রাম সিটিগেটের বিভিন্ন জায়গায় যানজট তৈরি হয়েছে। হরতালের পর ঢাক-চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর, আগুন ও সড়ক অবরোধের কারণে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় এই যানজট। এতে যাত্রীরা পড়েছে দুর্ভোগে।

রাত থেকেই পুলিশ যানজট কমাতে কাজ করছে। তবে মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় সংস্কার কাজ চলায় যানজট আরো বেড়েছে।