গাজীপুরে সাংবাদিক সংস্থ্রা কমিটি গঠন হাবিব সভাপতি, শওকত সাধারন সম্পাদক

প্রকাশিত: November 27, 2017 | সময়: 1:45 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর ঃ দৈনিক সকালের সময় এর হাবিবুর রহমানকে সভাপতি ও দৈনিক তথ্যানুসন্ধান এর মোঃ শওকত হোসাইনকে সাধারন সম্পাদক করে জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর সদর উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটি শনিবার গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এই কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যতম অন্যানরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসেন (ক্রাইম বাংলা), সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান সোহেল (ঢাকা প্রতিদিন), যুগ্ম সাধারন সম্পাদক আজিজ মিয়া রুবেল (এই বাংলা), সহ-সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান (নব জাগরন), অর্থ সম্পাদক আজাহারুল ইসলাম (আজ বাংলা নিউজ), প্রচার সম্পাদক মোবারক হোসেন (রুদ্র বাংলা), সদস্য সৈয়দ লিটন (বহুমাত্রিক), হোসাইন ইমাম (মাতৃছায়া), কফিলউদ্দিন (রুদ্র বাংলা)। ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ এক বছর।