পঞ্চগড়ে পাটের দাম নেই কৃষকরা হতাশ

প্রকাশিত: September 21, 2013 | সময়: 4:15 am

জেলা প্রতিনিধি, পঞ্চগড় ॥ জেলার ৫টি উপজেলার বিভিন্ন হাটবাজারে পাটের দাম নেই। মৌসুমের শুরুতে পাটের দাম গতবারের চেয়ে নি¤œমুখী হওয়ায় এলাকার কৃষকরা হতাশ হয়ে পড়েছে। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে দেড় হাজার টাকার প্রতিমনে ৪ শ’ টাকা কমে যাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিপাকে পড়েছে।
এদিকে অর্থ সংকটের কারনে পঞ্চগড়ের সরকারী পাট ক্রয় কেন্দে পাট কেনা শুরু করেনি। জেলার একমাত্র বেসরকারী পাটকল মেসার্স জেম জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষ পাট কিনছে ১ হাজার ৪শ’ টাকায়। এ মিলে পাট বিক্রি করার পর কৃষক ও ব্যবসায়ীরা অর্থ পেতে নানা রকম হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, জেম জুট মিলে কয়েক বছর পূর্বে দেয়া পাটের দাম এখনও পায়নি কৃষক ও ব্যবসায়ীরা।
বোদা উপজেলার পাট ব্যবসায়ী আবদুর রহমান জানান, মৌসুমের শুরুতেই ভালো মানের প্রতিমন তোষা পাট ১ হাজার ৪শ’ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে পাট ৪৫০ টাকা কমে হাট বাজারগুলোতে এক হাজার মন দর বিক্রি হচ্ছে। বর্তমানে পঞ্চগড় জেলার বোদা হাট, সাকোয়া, কালিগঞ্জ পাঁচপীর, মাড়েয়া, ময়দানদিঘী জগদল, ভজনপুর ও শালবাহান হাট গুলোতে প্রচুর পাট উঠছে। কিন্তু তেমন ক্রেতা নেই।