পার্বতীপুর-দিনাজপুর সড়কে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

প্রকাশিত: December 19, 2017 | সময়: 12:35 pm

পার্বতীপুর প্রতিনিধি ॥
মালবোঝাই ট্রাক পারাপারের সময় কাঁকড়া নদীর বেইলি ব্রিজ ভেঙে পার্বতীপুর-দিনাজপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে মালবোঝাই একটি ট্রাক পারাপারের সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট বাজারের সামনের ব্রিজটির একটি অংশ ভেঙে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর পৌরসভার মেয়র ও মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি এজেডএম মেনহাজুল হক।