শ্রীপুরে বসতবাড়িতে আগুন

প্রকাশিত: January 5, 2018 | সময়: 10:23 am

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) ভোরে ওই এলাকার মৃত খোকন মিয়ার বসতবাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী বুলবুল সরকার জানান, শ্রীপুরের বরমী বাসস্ট্যান্ড এলাকায় তার খুপাতো ভাই মৃত খোকন মিয়ার টিনশেডের বাসায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বাসা বাড়ির দু’টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।