বিশ্ব ইজতেমায় জিবুতির নাগরিকের মৃত্যু

প্রকাশিত: January 16, 2018 | সময়: 2:25 pm

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আফ্রিকা মহাদেশের দেশ জিবুতির এক নাগরিক মারা গেছেন। তার নাম আব্দুর রহমান জুব্বা (৭০)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে বিশ্ব ইজতেমার বিদেশি কামরায় তার মৃত্যু হয়।

বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মন্তাজ উদ্দিন জানান, ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আব্দুর রহমান জুব্বা নামে জিবুতির নাগরিক মারা গেছেন। দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার জন্য তিনি ইজতেমায় থেকে যান। মঙ্গলবার ভোরে বিদেশি কামরায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সকাল ১০টায় জানাজা শেষে তাকে ইজতেমার কবরস্থানে দাফন করা হয়েছে।