গাজীপুরে জুয়ার প্যান্ডেল পুড়িয়ে দিল জেলা প্রশাসন

প্রকাশিত: January 18, 2018 | সময়: 9:56 am

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার জুয়ার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

এনডিসি বি এম কুদরত-ই-খুদার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া, ইশতিয়াক আহমেদ, জুবের আলম ও কাউছার আহাম্মেদ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, অভিযানে জুয়া-হাউজির প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া জুয়াড়ি আজিজুলকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।