গাজীপুরে কারখানার তুলার গুদামে আগুন

প্রকাশিত: January 21, 2018 | সময়: 10:50 am

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি কারখানার তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল আমিন জানান, বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট কারখানায় টিনশেডের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নেভায়। আগুনে তুলার বেল্ট ও গুদাম পুড়ে গেছে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।