ক্যালেন্ডারের ফটোশুটে অর্ধনগ্ন কৃতি

প্রকাশিত: January 22, 2018 | সময়: 3:15 pm

বিনোদন ডেস্ক ॥
বলিউডের নামকরা সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানি। তার লেন্সে ধরা পড়েননি, এমন বলিউডের নামকরা সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানি। তার লেন্সে ধরা পড়েননি, এমন তারকা খুব কমই আছেন। নতুন বছর এসেছে। শুরু হয়েছে তার ক্যালেন্ডার ফটোশুট। এতে এবার অর্ধনগ্ন লুকে ধরা দিলেন বলিউডের এই প্রজন্মের অভিনেত্রী কৃতি শ্যানন।

ডাব্বুর ক্যামেরার সামনে প্রায় পোশাকবিহীন হয়েই দাঁড়িয়েছেন তিনি। উর্ধাঙ্গে পোশাক বলতে শুধু একটি টুপি ব্যবহার করেছেন কৃতি। নায়িকার এ সাহসী ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।

নতুন বছরের ফটোশুটে শুধু কৃতি নন, ধরা পড়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, অর্জুন রামপাল, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। আরও ছিলেন শ্রদ্ধা কাপুর, টাইগার শ্রফ, সানি লিওন, আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের মতো নবাগতরাও।