প্রতাপপুরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: January 25, 2018 | সময়: 7:48 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন প্রহলাদপুর ইউনিয়নের প্রতাপপুরে কেন্দ্রীয় মসজিদ কমিটির আয়োজনে ৬ষ্ঠ বাৎসরিক ওয়াজ মাহফিল গত ২২ জানুয়ারি সোমবার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান আল্লামা মুফতি মো: দিলাওয়ার হোসাইন।
মাহফিলে আরো ওয়াজ করেন হযরত মাওলানা আবুল খায়ের ভৈরবী, মাওলানা মুফতি মো: জহিরুল ইসলাম ও মওলানা মো: মোবারক হাসেন, মাওলানা মো: আহসান উল্ল্যাহ প্রমুখ।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর শাখার সহ-সম্পাদক আলহাজ¦ এড. জামিল হাসান দুর্জয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আহাদ উল্লাহর সভাপতিত্বে এসময় অন্যান্যের বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য মো: নূরুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগ সভাপতি মো: কমর উদ্দিন, গাজীপুর জেলা বারের সিনিয়র আইনজীবী আলহাজ¦ এ্যাড. আব্দুস সালাম প্রমুখ।

এলাকাবাসীসহ আশ পাশের বিপুল ধর্মপ্রাণ মুসলাম গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনেন এবং আখেরী মোনাজাতে অংশনেন।