ওমরাহ শেষে মাঠে ফিরেই দুর্বার মাশরাফি

প্রকাশিত: February 5, 2018 | সময়: 12:43 pm

স্পোর্টস ডেস্ক ॥

ওমরাহ পালন শেষে দেশে ফিরেই বল হাতে মাঠে নেমে দুর্বার মাশরাফি। আজ (সোমবার) বিকেএসপির চার নম্বর মাঠে সকালে বল হাতে আগুন ঝরিয়েছেন নড়াইল এক্সপ্রেস। সাত ওভারের টানা প্রথম স্পেলে এক মেডেনসহ ২৩ রানে পতন ঘটিয়েছেন ৩ উইকেটের।

মাশরাফির বলে ফিরে যাওয়া খেলাঘরের তিন টপঅর্ডার ব্যাটসম্যানের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালও।

প্রসঙ্গত, ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধিতের দল বদলে মাশরাফির প্রথম ঠিকানা ছিল শাইনপুকুর। পরে আপস-রফায় মাশরাফিকে দলে নিয়েছে আবাহনী। মাঝে দু’বছর অন্য দলে খেলা মাশরাফি আবার পুরনো শিবির আবাহনীতে। এদিকে মাশরাফির সঙ্গে এ ম্যাচে আবাহনীর হয়ে খেলছেন খেলাঘর ছেড়ে আসা এনামুল হক বিজয়ও।