স্টাফ রিপোর্টার ॥
বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজবী অভিযোগ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ ধর্মীয় আবেগ নিয়ে হজরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন, কিন্তু সেখানেও সরকার ও সরকার লোকজন দিয়ে বেগম জিয়ার স্বাগত জানাতে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের হয়রানি করছে, মেরে আহত করছে, আটক করছে, গ্রেফতার করছে এবং বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আজ দুপুরে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক সংবাদ সম্মোলনে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, একজন সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযোদ্ধার পরিবার ও তিন তিন বারের প্রধানমন্ত্রী তিনি ও তাঁর পরিবার রাষ্ট্রীয় আক্রোশের শিকার, ষড়যন্ত্রের শিকার । আমরা যারা ১৯৭১ সালে এই দেশের জন্মের প্রসববেদনার সাক্ষী তারা এক হয়ে খালেদা জিয়ার দুর্দিনে তাঁর পাশে দাঁড়াতে এসেছি, আমারা মুক্তিযোদ্ধা তাঁর সাথে আছি, আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এসব কর্মকান্ড থেকে ফিরে আসুন, সাবেক প্রধানমন্ত্রী নিরাপদ না থাকলে, রাষ্ট্র ও রাজনীতি কেউ নিরাপদ নয়।
তিনি আরও বলেন, যারা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে সেই মোসতাক আওয়ামী লীগ নেতা ছিল। ওই সময় বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি জানান, বেগম জিয়ার গাড়ি বহর নরসিংদী থেকে বিএনপি নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লা মিয়া ও জেলা নেতা সুলতান মোল্লা, শহর সভাপতি গোলাম কবির কামাল, নারায়ণগঞ্জ থেকে নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট সাখাওয়াত, অ্যাড. আনোয়ার, সাইফুদ্দিন, ইসরাফিল, দেলোয়ার হোসেন, সাগীর হোসেন, জেলা মহিলা দলের নেত্রী শরিফ মায়াসহ ৪৪ জন গ্রেফতার।
মুন্সিগঞ্জ থেকে দেলোয়ার হোসেন, ইসহাক চেয়ারম্যান, যুবদল নেতা সোহেল মুন্সি, কবির হোসেন মিঠুসহ ১৪ জন গ্রেফতার।
মানিকগঞ্জ থেকে বিএনপি জেলা যুগ্ম সম্পাক আবুল খায়ের, শিবালয় থানা সভাপতি লাল বেপারী, যুবদল নেতা রুমি, মিঠু ।
এছাড়াও, ব্রাক্ষনবাড়ীয়া, পাবনা, বগুড়া, নড়াইল, ফেনী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অসংখ্য নেতাকর্মী হামলা মামলা দিয়ে আহত করছে গ্রেফতার করছে।

